কী এবং কেন
Award Mania হলো Live MCQ-র মাসিক পুরস্কার লটারি। চাকরির প্রস্তুতিতে নিয়মিত পরীক্ষা দেওয়াটাই সবচেয়ে কঠিন অভ্যাস — তাই আমরা মার্ক নয়, উপস্থিতিকে পুরস্কৃত করি। প্রতি সিজনে (সাধারণত এক মাস) নির্দিষ্ট কিছু পরীক্ষা থাকে; যত বেশি পরীক্ষায় থাকবেন, তত বেশি tier-এর লটারিতে আপনার User ID অংশ নেবে।
আমরা মনে করি, মূল চাকরির পরীক্ষায় পাশ করাটাই iPad জেতার চেয়ে অনেক বড় পুরস্কার। Award Mania সেই পথে থাকার একটা কারণ মাত্র।
কীভাবে eligible হবেন
প্রতিটি পুরস্কারের একটি উপস্থিতির শর্ত থাকে, সিজনের মোট পরীক্ষার ভিত্তিতে। Live MCQ Award Mania: Season 22-এর (৩৪টি পরীক্ষা) শর্ত:
মাস শেষে eligible list তৈরি হয় সরাসরি Live MCQ-র পরীক্ষার রেকর্ড থেকে — নাম, User ID, উপস্থিতি এবং কোন tier-এ আছেন। তালিকার SHA-256 fingerprint একই সাথে প্রকাশ করা হয়, যাতে পরে কেউ তালিকা বদলাতে না পারে।
লটারি কীভাবে হয়
- Facebook Live-এ, নিচের tier থেকেসবচেয়ে বেশি সংখ্যার পুরস্কার আগে, grand prize সবশেষে।
- প্রতিটি tier-এর জন্য chat থেকে একটি seedউপস্থাপক লাইভ মন্তব্য থেকে একটি বেছে নেন। কেউ আগে থেকে জানতে পারে না।
- SHA-256(seed + ":" + User ID)Eligible প্রত্যেকের একটি hash হয়; ছোট থেকে বড় সাজালে প্রথম N জন বিজয়ী।
- একজন একাধিক tier জিতলেউঁচু tier-টি রাখেন। ফাঁকা জায়গা একই তালিকার পরের জন পান — একে বলি vacancy fill, তালিকায় * দিয়ে চিহ্নিত।
- Grand prize জীবনে একবারআগের সিজনের grand winner-রা grand ড্র থেকে বাদ যান (অন্য tier-এ থাকতে পারেন)।
যাচাই করুন
প্রতিটি সিজনের পাতায় Eligible CSV ও Audit JSON ডাউনলোড করা যায়। Audit JSON-এ প্রতিটি tier-এর seed এবং পুরো ক্রম আছে। যে-কেউ নিজের কম্পিউটারে একই ফল পাবেন — বিশ্বাস করার দরকার নেই।
Developers · কয়েক লাইনের Python
import csv, hashlib, json, sys
audit = json.load(open(sys.argv[1], encoding='utf-8'))
elig = list(csv.DictReader(open(sys.argv[2], encoding='utf-8')))
for p in audit['perPrize']:
seed, col, n = p['seed'], p['prize']['eligibilityColumn'], p['prize']['count']
pool = [r for r in elig if r[col].strip().lower() == 'yes']
rank = sorted(pool, key=lambda r: hashlib.sha256(f"{seed}:{r['User ID']}".encode()).hexdigest())
print(p['prize']['shortName'], [r['User ID'] for r in rank[:n]])পুরস্কার দাবি
ফলাফল প্রকাশের পর প্রতিটি সিজনের পাতায় Claim ও deadline থাকে। User ID দিয়ে কুরিয়ারের ঠিকানা দিন; deadline-এর পর একসাথে পাঠানো হয়, অবস্থা "Check my ticket"-এ দেখা যায়। Grand prize বিজয়ী ফর্ম নয় — User ID-সহ Live MCQ-র অফিসিয়াল Facebook গ্রুপে পোস্ট করুন।
FAQ
পরীক্ষায় কম মার্ক পেলে কি বাদ পড়ব?
না। শুধু উপস্থিতি গোনা হয়। পরীক্ষা শুরু করে জমা দিলেই উপস্থিত।
একটি পরীক্ষা মিস করলে কি সব শেষ?
না। Grand prize-এর জন্য সবগুলো লাগে, কিন্তু অন্য tier-গুলোর শর্ত কম।
আমার নাম eligible list-এ নেই, কী করব?
সিজন শেষের ৪৮ ঘণ্টার মধ্যে Facebook গ্রুপে User ID-সহ জানান। তালিকা সিল হওয়ার (fingerprint প্রকাশ) পর আর বদলানো যায় না।
একই সিজনে দুটি পুরস্কার পাওয়া যায়?
না। একাধিক tier জিতলে উঁচু tier-টি থাকে; বাকিগুলো পরের জন পান।
আগে grand prize জিতেছি, আবার পারব?
Grand prize জীবনে একবার। তবে অন্য সব tier-এ আগের মতোই অংশ নিতে পারবেন।
পুরস্কার কবে পাব?
Claim deadline-এর পর কয়েক সপ্তাহের মধ্যে কুরিয়ারে। অবস্থা "Check my ticket"-এ দেখা যায়।
ফলাফল কি সত্যিই যাচাই করা যায়?
হ্যাঁ। প্রতিটি সিজনের Eligible CSV, seed ও Audit JSON প্রকাশিত। উপরের স্ক্রিপ্ট চালালে একই বিজয়ী তালিকা আসবে।
আমার নাম কি পাবলিক হবে?
Eligible list ও বিজয়ী তালিকায় নাম ও User ID থাকে — এটা যাচাইযোগ্যতার শর্ত। ফোন, ইমেইল বা ঠিকানা কখনো প্রকাশ হয় না।
